মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদয়পুরে ইউনিয়ন এ বিএনপি প্রার্থী আব্দুল বারীর দিনব্যাপী গণসংযোগ

উদয়পুরে ইউনিয়ন এ বিএনপি প্রার্থী আব্দুল বারীর দিনব্যাপী গণসংযোগ

উদয়পুরে ইউনিয়ন এ বিএনপি প্রার্থী আব্দুল বারীর দিনব্যাপী গণসংযোগ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী।


পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় উদয়পুর ইউনিয়নের বাইগুনী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্ধারিত ৩১টি স্থানে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী।


গণসংযোগকালে বাঘইল, ধুনট, উদয়পুর, বাঁশিলাপাড়া, জামুড়া, শেখপুর, শ্রীপুর, টেচুরিয়া ও পাইকপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম দেখা যায়। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পথসভাগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

পথসভায় বক্তব্যকালে মো. আব্দুল বারী এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টায় দুর্গাপুর এলাকায় সমাপনী পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। এ সময় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় ভোটারদের মতে, প্রার্থীর ধারাবাহিক গণসংযোগ নির্বাচনী পরিবেশকে আরও সক্রিয় করে তুলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, এ ধরনের কর্মসূচি জয়পুরহাট-২ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলবে।