বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রয়্যাল থাই এয়ার ফোর্স (আরটিএএফ)। খবর সিনহুয়া

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা দিকে প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। 

আরটিএএফের মুখপাত্র চাকরিত থাম্মাভিচাই বলেন, দুর্ঘটনার সময় পাইলটরা কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ (যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার) প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো বেসামরিক হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

মুখপাত্র জানান, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে বিমান চলাচল নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হবে।

রয়্যাল থাই এয়ার ফোর্স নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্টের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।