বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত’

‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত’

‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর জন্য একটি দৃষ্টান্ত হওয়া উচিত বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার মার্ক বুচার। এতে ক্রিকেটের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা করা যাবে বলে মনে করেন তিনি। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এমন কথা বলেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। 

 

নিরাপত্তা শঙ্কায় ভারতে না খেলার কথা জানিয়ে ৪ জানুয়ারি আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাটাকে ‘একেবারে বিশৃঙ্খল অবস্থা’ বলেছেন বুচার। তিনি এই পরিস্থিতির তুলনা টেনেছেন গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তান না যাওয়ার ঘটনার সঙ্গে।

বুচার বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও হয়েছে। ভারতের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত সমাধান হয়েছিল দুবাইয়ে ম্যাচ আয়োজনের মাধ্যমে, ফাইনালসহ। ক্রিকেটের ইতিহাসে অনেকবারই দেখা গেছে, কোনো দলকে মানিয়ে নিতে টুর্নামেন্টের কাঠামো পাল্টানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা আগে দেখা যায়নি।’

 

তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে ভারত কী অবস্থান নেবে, সেটা সবাই আগেই বুঝে গিয়েছিল। ব্যাপারটা এতটাই স্পষ্ট ছিল যে, দূর মহাকাশ থেকেও দেখা যাচ্ছিল, এটাই হবে তাদের অবস্থান। তখন আইসিসির সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। এখন থেকে কী করা উচিত—সেই সিদ্ধান্ত।’

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার এই দৃষ্টান্ত ভবিষতেও অনুসরণ করা যেতে পারে উল্লেখ করে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন,  ‘আমার মনে হয়, এটাই (বাংলাদেশকে বাদ দেওয়া) এমন একটা দৃষ্টান্ত, যেটা অনুসরণ করা যেতে পারে। কোনো দল, সরকারি সিদ্ধান্তে হোক বা নিজেদের কারণে হোক, যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তাহলে তাদের বাদ দেওয়া উচিত। পরের দল সুযোগ পাবে, আর টুর্নামেন্ট চলবে তাদের ছাড়া। আমার মনে হয়, এটাই হওয়া উচিত অনুসরণযোগ্য নজির।’