বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে সেরা অভিনেত্রী'র পুরস্কার পেলেন জয়া।

ভারতে সেরা অভিনেত্রী'র পুরস্কার পেলেন জয়া।

ভারতে সেরা অভিনেত্রী'র পুরস্কার পেলেন জয়া।

বছরের প্রথম পুরস্কারেই বড় স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার। জয়া ফেসবুকে নিজেই জানিয়েছেন খবরটি।

কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, 'বছরের প্রথম পুরস্কার হিসেবে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত। ‘পুতুলনাচের ইতিকথা’ আমার জন্য একটি বিশেষ কাজ, আর সমালোচকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া ভীষণ আনন্দের।'

সিনেমাটিতে তার চরিত্র ও অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সংবেদনশীল অভিনয়, চরিত্রের গভীরতা এবং আবেগী প্রকাশ; সব মিলিয়ে ‘পুতুলনাচের ইতিকথা’তে তার পারফরম্যান্সকে বছরের অন্যতম সেরা অভিনয়ের তালিকায় রেখেছেন অনেকে।

পুতুলনাচের ইতিকথা সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি৷ এতে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।