রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ।

বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ।

বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ।

 মারিশ্যা জোন (২৭ বিজিবি) পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল-এর বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ।


​রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল-এর বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় ‘এগত্তর পার্কে’ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি,।

সকাল থেকেই বনভোজন স্থলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। এতে গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক (উপ-অধিনায়ক)।​ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি (ভারপ্রাপ্ত অপস অফিসার)।​মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস (সহকারী পরিচালক ও কিউএম, মারিশ্যা জোন)।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি।