সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলাল পাইলট মাঠে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনি জনসভা

ক্ষেতলাল পাইলট মাঠে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনি জনসভা

ক্ষেতলাল পাইলট মাঠে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনি জনসভা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা ফজলুর রহমান সাঈদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়া বক্তব্য দেন জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ১৯৯১ সালের জামায়াত মনোনীত প্রার্থী ও কালাই উপজেলা সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান সরকার।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা আনোয়ার হোসেন, কামরুজ্জামান, এবি পার্টির নেতা শামসুজ্জামান, সুলতান মাহমুদ, এসএ  জাহিদ সরকার  এবং এনসিপির নেতা ইঞ্জিনিয়ার গোলাম কবীর।

নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন,
“দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি ও অনিয়ম সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,
“আমি নির্বাচিত হলে জয়পুরহাট-২ আসনের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকব। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের অবহেলিত জনগণের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন,
“আপনারা যদি একটি সৎ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক বাংলাদেশ দেখতে চান, তাহলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে বিজয়ী করুন।”
জনসভায় কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি শামীম হোসেন, ক্ষেতলাল পৌর জামায়াতের আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল খালেকসহ বগুড়ার শিবির নেতা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোট প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 


জয়পুরহাট প্রতিনিধি