আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী পায়ে হেঁটে টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযন্ত সুন্দরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান কাঁঠালতলী, বাহিরগোলা, পশ্চিম বাইপাস, মাহিলা ডিগ্রি কলেজ সামনে এই কাযক্রম পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী সুন্দরগঞ্জ ক্যাম
সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা, মহল্লা, বাজার, অঞ্চল ও নির্বাচনী কেন্দ্রের আশপাশে পায়ে হেঁটে টহল দেন। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাদের আশস্ত করেন। সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরেন।
সেনাবাহিনী জানিয়েছে, কেবল গাড়িবহর বা যানবাহননির্ভর টহল নয়, জনগণের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই এই পায়ে হেঁটে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যে কোনো উদ্বেগ বা প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর প্রস্তুতির বিষয়টি জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের সরাসরি উপস্থিতি ও যোগাযোগে তারা স্বস্তি অনুভব করছেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলাসহ ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:শাহিন মিয়া