শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আব্দুল হমিদের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম খান। বর্তমানে তেজগাঁও কুনিপাড় এলাকায় থাকতেন। মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন তিনি।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, রাতে হাতিরঝিল ২ নম্বর গেটের পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।