মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। জীবনের ৭৫-এ এসেও এখনো নিয়মিত সিনেমা করছেন, মাতাচ্ছেন বক্স অফিসও। ২০২৩ সালে উপহার দিয়েছিলেন ব্লকবাস্টার ‘জেলার’। এবার আসছে সেটার সিক্যুয়েল। যেখানে অনেক তারকার সম্মিলন ঘটছে।

‘জেলার ২’-তে নতুন চমক বিদ্যা বালান। গতকাল আনুষ্ঠানিকভাবে বিদ্যার চরিত্রটি সামনে আনা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবার এক সিনেমায় অভিনয় করলেন রজনীকান্ত ও বিদ্যা বালান। দর্শকের মনে তাই দুই ইন্ডাস্ট্রির দুই তারকাকে দেখার আগ্রহ চরম।


গতকাল প্রকাশিত টিজারে দেখা গেল, ‘জেলার ২’-তে কান্তা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। নীল শাড়ি পরে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কান্তা। অতঃপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দেয় সংলাপ। সঙ্গে বিড়িতে ফুঁক। এ দৃশ্যটুকু দেখেই দর্শকের উচ্ছ্বাসের অন্ত নেই।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা