মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চরকির সাম্প্রতিক কটেন্ট নিয়ে কি বলছেন সোহেল মন্ডল।

চরকির সাম্প্রতিক কটেন্ট নিয়ে কি বলছেন সোহেল মন্ডল।

চরকির সাম্প্রতিক কটেন্ট নিয়ে কি বলছেন সোহেল মন্ডল।

 

 

চরকিতে মুক্তি পেয়েছে সোহেল মণ্ডল অভিনীত ‘আঁতকা’। মধ্যবিত্ত একটি পরিবারের চেনা গল্পই নতুন উপস্থাপনায় ‘আঁতকা’য় উঠে এসেছে। সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাবা খান আর পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। হরর কমেডি ঘরানার সিরিজটিতে মনির চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন সোহেল মণ্ডল। ফেসবুকে অনেকেই বলছেন, সিরিজটিতে তাঁকে ভিন্নভাবে পাওয়া গেছে।

 

চরিত্রটি নিয়ে সোহেল বললেন, ‘অনেক সময় পরিকল্পনার সঙ্গে শুটিংয়ে গিয়ে মেলাতে পারি না। কিন্তু এই কাজ শুরুর আগে চরিত্রটি যেভাবে উপস্থাপন করা হয়েছিল, নির্মাণেও তা পেয়েছি। এ কৃতিত্ব নিধি ও রাবা খানের। আর সত্যি বলতে, কাজটা করে অনেক আরাম পেয়েছি। চরিত্রটা নিয়ে দর্শক যেমন বলছেন, আমার কাছের মানুষজনও ইতিবাচক মন্তব্য করেছেন। শিল্পী হিসেবে সব কাজেই তো শতভাগ দেওয়ার চেষ্টা থাকে। এটাতেও তা–ই হয়েছে। আর দর্শক চরিত্রটার মধ্যে হয়তো কোনো সংযোগ খুঁজে পেয়েছেন।

 

কোনো অভিনেতা যখন কোনো একটা চরিত্রে সফল হন, সেটাকে আদর্শ ধরে একই ধরনের চরিত্রের প্রস্তাব তখন আসতেই থাকে। সোহেলের ক্ষেত্রেও এমনটা হয়। বিষয়টা কীভাবে দেখেন? সোহেল জানান, একই চরিত্রের প্রস্তাব এলে ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন।

 

সোহেলের কথায়, ‘এটা আমাদের এ অঞ্চলের একটা ট্রেন্ড, আপনি যাঁকে গরিব দেখাবেন, তাঁকে সব সময় গরিবই দেখাবেন। আবার পুলিশ চরিত্রে কেউ ভালো করলে সব গল্পেই তাঁকে এই চরিত্রে প্রস্তাব দেওয়া হয়। আমার ক্ষেত্রেও তা–ই হয়। তবে আমি একটা চরিত্রের সঙ্গে অন্য চরিত্রের যে সূক্ষ্ম পার্থক্য আছে, তা খুঁজে বের করার চেষ্টা করি। চরিত্র একই হলেও কিছু না কিছু ভিন্নতা তো থাকেই, সেটাই খোঁজার চেষ্টা করি। সেখানেই তো একজন অভিনেতার মুনশিয়ানা।’