সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলীয় সমঝোতার অংশ হিসেবে ধানের শীষে ভোট চেয়ে কালাইয়ে যুব অধিকার পরিষদের গণসংযোগ

দলীয় সমঝোতার অংশ হিসেবে ধানের শীষে ভোট চেয়ে কালাইয়ে যুব অধিকার পরিষদের গণসংযোগ

দলীয় সমঝোতার অংশ হিসেবে ধানের শীষে ভোট চেয়ে কালাইয়ে যুব অধিকার পরিষদের গণসংযোগ


দলীয় সিদ্ধান্ত ও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রতি সম্মান জানিয়ে গণ অধিকার পরিষদ ও বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে গণ অধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল বারীর পক্ষে মাঠে নেমেছে কালাই উপজেলা যুব অধিকার পরিষদ।

 


গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) কালাই উপজেলার পাঁচশিরা বাজার ও কালাই হাট এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা হয়।

 


এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে থাকার আহ্বান জানান। তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. অন্তাজ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. সুমন মন্ডল, অর্থ সম্পাদক আল-আমিন মহনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 


নেতৃবৃন্দ জয়পুরহাট-২ আসনের সকল সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের স্বার্থে আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করুন।


মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি—