মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী শবনম ফারিয়া ৷

দ্বিতীয় স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী শবনম ফারিয়া ৷

দ্বিতীয় স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী শবনম ফারিয়া ৷

 

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। কেমন কাটছে তাদের সংসার জীবন। তার নমুনা পাওয়া গেলে ফেসবুকে। স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

 

স্বামীকে নিয়ে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁর ভাষায়, ‘এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।

 

পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তাঁর কাছের মানুষরা তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাঁকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইন শা আল্লাহ সামনে সবকিছু ভালো হবে।

 

তিনি লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।