বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা


রাজশাহী বিভাগের চার জেলায় আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।


রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।  এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।  এছাড়া জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিন সকাল ১১টায় নওগাঁ, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর মাদ্রাসা ময়দানে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরের জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

জনসভা উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে।  জনসভাটি যেন উৎসবমুখর ও শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।