মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি মাসে ইউটিউবে দর্শকদের পছন্দের তালিকায় আছে যে সকল নাটক।

চলতি মাসে ইউটিউবে দর্শকদের পছন্দের তালিকায় আছে যে সকল নাটক।

চলতি মাসে ইউটিউবে দর্শকদের পছন্দের তালিকায় আছে যে সকল নাটক।

 

চলতি মাসের শুরু থেকেই আলোচনায় ইউটিউবের একাধিক নাটক। ভালোবাসা দিবসকে সামনে রেখে ইউটিউবে একযোগে প্রচারিত হয়েছে মোশাররফ করিম, নিলয় আলমগীর, জোভান, ইয়াশ রোহান, তটিনী, নীহাদের একাধিক নতুন নাটক। সম্পর্ক, ভালোবাসা, সামাজিক বাস্তবতা ও হালকা কমেডিনির্ভর নাটকগুলো প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহী করে তুলেছে। চলুন জেনে নিই কোন নাটকগুলো দর্শক পছন্দ করছেন বেশি।

 

নাটকগুলোর মধ্যে কয়েকটি অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য দর্শক পেয়েছে। আবার কোনো কোনোটির ভিউ খুব বেশি না হলেও প্রশংসিত হয়েছে। বিশেষ করে মোশাররফ করিম অভিনীত ‘ঘুষখোর’-এর ভিউ গত দুই দিনে ১৩ লাখ হলেও গল্পের কারণে প্রশংসিত হয়েছে। চাকরি দেবে বলে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেয় এক ব্যক্তি। এ চরিত্রেই অভিনয় করেছেন মোশাররফ। কমেডির বাইরে মানবিক গল্প এবং সাবলীল ও বাস্তবধর্মী অভিনয়ের কারণে এটি নিয়ে কথা বলছেন দর্শক। নাটকের মোশাররফ করিমের সহশিল্পী নীলাঞ্জনা নীলা। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।


‘জনম জনমে’ নাটকে ইয়াশ রোহান ও নাজনীন নীহা। নির্মাতার ফেসবুক থেকে বিরতি দিয়ে আবার জুটি হয়েছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। গতকাল পর্যন্ত দুই দিনে তাঁদের ‘জনম জনমে’ দেখেছেন ২৬ লাখ দর্শক। নির্বাচন ঘিরেই এ নাটকের গল্প। নির্বাচনে অংশ নিয়েছে দুই তরুণ-তরুণীর বাবা। এ নির্বাচনের প্রচার ঘিরেই তাদের মধ্যে দ্বন্দ্ব। এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন রোশান ও নীহা। তাঁদের বাবার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও শতাব্দী ওয়াদুদ। রায়হান মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।

 

অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে বেশির ভাগ সময়ই কমেডি গল্পে দেখা যায়। এবার ভিন্ন এক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন। তাঁর নাটকের নাম ‘অন্য মানুষ’। নাটকের গল্পে দেখা যায়, এলাকায় বৃক্ষ রোপণ করে এক তরুণ। গাছের সঙ্গে কথাও বলে। এসব কারণে এলাকায় মানুষের কাছে সে পাগল হিসেবে পরিচিত। বিভিন্ন সময় দুষ্কৃতকারীদের হাত থেকেও সে গাছ রক্ষা করে। এভাবেই এক কর্মকর্তার সঙ্গে পরিচয়। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও আইশা খান। এটি পরিচালনা করেছেন এস আর মজুমদার।

 

জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘মনের দেয়ালে’ দেখছেন দর্শক। জীবন ও জীবিকার প্রয়োজনে গ্রাম থেকে ঢাকায় আসে গোলাম। এসেই নানা রকম উদ্ভট ঘটনার মধ্যে পড়ে। পরে একজনের সহায়তায় নতুন টাকা বিক্রির কাজ পায়। ছোট একটি বাসা ভাড়া নেয়। কিন্তু তার স্বপ্ন অধরাই থেকে যায়। সে গল্প নিয়েই নাটক। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকটি প্রায় ২০ লাখ দর্শক দেখেছেন। নাটকে কেয়া পায়েল ফুটপাতে প্রসাধনী বিক্রি করেন। দুজনকেই ভিন্ন চরিত্রে দেখা গেছে। তাঁদের অভিনয় প্রশংসাও পাচ্ছে।