সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে আমদই ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে আমদই ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে আমদই ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা


ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।


৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ, বাদ মাগরিব সময়ে আমদই ইউনিয়নে অনুষ্ঠিত এই পথসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আমদই ইউনিয়ন শাখা।


পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদ, জেলা যুব অধিকার পরিষদ ও আমদই ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশে ভোটাধিকার হরণ, দমন-পীড়ন ও একদলীয় শাসনের মাধ্যমে জনগণকে অধিকারবঞ্চিত করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। তাঁরা বলেন, মোঃ মাসুদ রানা প্রধান একজন সাহসী, ত্যাগী ও জনগণের পক্ষে কথা বলা নেতা; যিনি সংসদে গেলে মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে আপসহীন ভূমিকা রাখবেন।


নেতৃবৃন্দ আরও বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়—এটি গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের লড়াই। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধানকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।