শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ঢালীউডের অভিনেত্রী এবার বলিউড লুকে ধরা দিলেন।

ঢালীউডের অভিনেত্রী এবার বলিউড লুকে ধরা দিলেন।

ঢালীউডের অভিনেত্রী এবার বলিউড লুকে ধরা দিলেন।

 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।


ঢালিউডের গ্ল্যামার গার্ল মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত। তবে এবারের লুকটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

 

তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রাখে। 

 

ছবি শেয়ার করে  বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।
একজন নেটিজেন মিমের এই লুককে সরাসরি 'বলিউড স্টাইল' বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।

 

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

 

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।