সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের মশাল মিছিল

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের মশাল মিছিল

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের মশাল মিছিল

বৃহস্পতিবার রাতে গলাচিপা পৌরসভার আমরামবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলের ভিডিও করে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেইজবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

 

 এর পর দ্রুত ছাত্রলীগের কর্মীরা ওই স্থান ত্যাগ করে চলে যায়। মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রলীগের কর্মী আবু সাঈদ তামিমের নেতৃত্বে মশাল মিছিলটি করা হয়। মিছিলে ‘অবৈধ নির্বাচন, মানি না মানব না’সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

 

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, ‘আমরা মিছিলের কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


বার্তা প্রেরক
রাকিবুল হাসান
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি