শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান

শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান

শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান

 


সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) ১১ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।


সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগরী আমীর ও ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

ফখরুল ইসলাম জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং এতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। আলিয়া মাদ্রাসা মাঠে সভার জন্য বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানকে সফল করতে পুলিশ, র‌্যাব এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।


ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সিলেট স্টেডিয়ামে পৌঁছাবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন। সুনামগঞ্জে জনসভা সময় সংকটের কারণে বাতিল করা হয়েছে।