মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী-৪ আসনবিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী এস এম মামুন অর রশীদ মামুন।

নীলফামারী-৪ আসনবিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী এস এম মামুন অর রশীদ মামুন।

নীলফামারী-৪ আসনবিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী এস এম মামুন অর রশীদ মামুন।


নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুন অর রশীদ মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসময়ে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করা হয় ও ফিরে আসার খুশিতে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এবিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, এ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশীদ মামুন বিএনপিকে ভালোবাসে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করেন দলকে মনে প্রাণে ভালোবাসেন। তিনি আন্দোলন

 

 সংগ্রামে দলের সঙ্গে ছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু দল আমাকে মনোনীত করেছে। দলের বাহিরে গিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তার মার্কা ছিল মোটরসাইকেল। পরে সে তার ভুল বুঝতে পেরে আজকে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। বিএনপির হাতকে শক্তিশালী করতে সংকটময় মুহূর্তে তার এই ত্যাগকে সাধুবাদ জানাই।