মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা হওয়া নিয়ে কি জবাব দিলেন বুবলী।

মা হওয়া নিয়ে কি জবাব দিলেন বুবলী।

মা হওয়া নিয়ে কি জবাব দিলেন বুবলী।

 

বুবলীকে নিয়ে বেশ কদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইন পোর্টালগুলোতে। সেসব খবরে ছিল গুঞ্জন আবার অন্তঃসত্ত্বা শবনম বুবলী। আবারও বাবা হতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। এ খবর নিয়ে কোনো সংবাদমাধ্যমকে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাননি এই ঢালিউড অভিনেত্রী। তবে প্রকাশ্যে এ নিয়ে জানতে চাইলে নরম জবাব দিয়েছেন তিনি।

 

আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার একটি পণ্যের বাজারযাত্রা অনুষ্ঠানে যোগ দেন শবনম বুবলী। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। অবধারিতভাবে তার কাছে জানতে চাওয়া হয় দ্বিতীয়বারের মতো মাতৃত্বের ঘটনাটি সত্য কি না। সেসময় অভিনেত্রী জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশের প্রয়োজন তার।

 

শাকিব খানের সন্তানের মা হচ্ছেন কি না, সন্তান প্রসবে আবারও বিদেশে যাচ্ছেন কি না এসব প্রশ্নও করা হয় তাকে। সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী। বরং বলেছেন ‘একটি মর্যাদাপূর্ণ আলোচনার প্রত্যাশা’র কথা। সাংবাদিকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।

 

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি বুবলী। তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব, এটাই আমার প্রত্যাশা। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করি।

 

 

ভালোবাসা দিবস উদ্‌যাপনের পরিকল্পনা কী? এমন প্রশ্নে বুবলী জানান, তার কাছে ভালোবাসার মানুষগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি প্রতিটি দিনই ভালোবাসার আবহে কাটাতে চান। এ সময় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুবলী অনুরোধ করেন, শিল্পীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সবসময় সম্মান বজায় রাখা হয়। তিনি বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই এটা হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে শিল্পীদের উপস্থাপন করা হোক, যেটা আপনারা বরাবরই করে আসছেন।

 

বুবলী একমত হয়েছেন যে, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবে। তবে সেটি উপস্থাপনের ধরনে পেশাদারিত্ব থাকা জরুরি। তিনিও ধৈর্য ও সৌজন্যবোধ বজায় রেখে জীবন ও ক্যারিয়ারের বাকি দিনগুলো কাটাতে চান।

 

শাকিব খানের জুটি হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন বুবলী। তার সঙ্গে গোপন সম্পর্ক অস্বীকার করেও পরে তার সন্তানের মা হয়েছেন এই তারকা। শাকিবের সঙ্গে জুটি ভেঙে পরে আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বুবলীকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে।