সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করে।

 

 রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- বগি, দামা, চাইনিজ কুড়াল, চুরি। সহ-কারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন। 


চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা দতন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।