রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিয়তমা চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও শাকিব খান পুরস্কৃত হলেন না

প্রিয়তমা চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও শাকিব খান পুরস্কৃত হলেন না

প্রিয়তমা চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেও শাকিব খান পুরস্কৃত হলেন না


ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢালিউডের একচ্ছত্র সুপারস্টার হিসেবে। তবে সাম্প্রতিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্যক্তিগত অর্জনের খাতায় যুক্ত হয়নি নতুন কোনো স্বীকৃতি।

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের। ছবিটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য না পেলেও নায়ক হিসেবে তিনি দর্শকের নজর কেড়ে নেন। পরের বছরই সে সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের বিপরীতে ইস্পাহানি-আরিফ জাহান পরিচালিত ‘গোলাম’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান, যা তাকে আলোচনায় নিয়ে আসে।

তবে ক্যারিয়ারের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত হাতে গোনা কয়েকটি সিনেমাই সাফল্যের মুখ দেখে। মোড় ঘুরে যায় ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে। এই ছবির পর থেকেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্য শুরু হয় ঢালিউডে। একই ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় অপু বিশ্বাসের, আর তাদের জুটি পরবর্তী প্রায় নয় বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে। এই সময়ে তাদের অধিকাংশ সিনেমাই ছিল বক্স অফিস হিট।

অপু বিশ্বাস ছাড়াও শাকিব খান বিভিন্ন সময়ে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন এবং সেসব সিনেমাও দর্শকমহলে প্রশংসা পেয়েছে।

দীর্ঘ অভিনয় জীবনে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘খোদার পরে মা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘সত্তা’-এই চারটি সিনেমার জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন শাকিব খান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এবছর শাকিব খান ব্যক্তিগতভাবে কোনো পুরস্কার না পেলেও তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ পেয়েছে মোট পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিভাগগুলো হলো-শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ মেকআপম্যান।

২০০৮ সালের শেষ দিকে হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়ে ছবিপ্রতি ৪০ লাখ টাকা নেন শাকিব খান। আর সাম্প্রতিক সময়ে ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হওয়ার পর তার পারিশ্রমিক আরও বেড়ে যায়। ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’-এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে দফায় দফায় পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।