রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নূরের শপথে গলাচিপায় আনন্দ র‍্যালি, মিষ্টি বিতরণ!

নূরের শপথে গলাচিপায় আনন্দ র‍্যালি, মিষ্টি বিতরণ!

নূরের শপথে গলাচিপায় আনন্দ র‍্যালি, মিষ্টি বিতরণ!

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নূরের শপথ গ্রহণ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আনন্দ র‍্যালি করেছে ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার বিকেলে সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও একই কর্মসূচি পালন করা হয়।

গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে র‍্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চে এসে শেষ হয়। শিক্ষা, অধিকার ও প্রগতির প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে সংগঠনটি সব সময় শিক্ষার্থীদের পক্ষে ছিল। তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ায় নুরুল হক নূর এই অঞ্চলের গর্ব।

বক্তারা আশা প্রকাশ করেন, নূরের নেতৃত্বে গলাচিপা ও দশমিনার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা গলাচিপা সেতু নির্মাণ ও আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিও জানান।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মহিবুল্লাহ এনিম, যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আমির হোসেন, শ্রমিক অধিকার পরিষদ নেতা নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ও নূরের শপথ গ্রহণকে ঘিরে এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।#


বার্তা প্রেরক 
রাকিবুল হাসান 
গলাচিপা পটুয়াখালী