মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎​'নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ': পিরোজপুরে মাসুদ সাঈদী

‎​'নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ': পিরোজপুরে মাসুদ সাঈদী

‎​'নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ': পিরোজপুরে মাসুদ সাঈদী



‎​পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, সংবিধানে বর্ণিত কোরাম পূর্ণ করে আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করবো। তিনি বলেন, "সংবিধান সংস্কার পরিষদে ৬০ জন সদস্য লাগে, আমাদের জোটে আছেন ৭৭ জন। আমরা কোরাম পূর্ণ করেই সংবিধান সংস্কার পরিষদ চালু করবো এবং দেশে এক নতুন ইনসাফপূর্ণ রাজনৈতিক ধারা প্রবর্তন করবো ইনশাআল্লাহ।"
‎​শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎​
‎বক্তব্যে মাসুদ সাঈদী বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তিনি বলেন, ১৯৪৭, ৫২, ৭১, ৯০ এবং ২৪-এর প্রতিটি অর্জন একটির সাথে অন্যটি পরিপূরক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, "৭১ আমাদের সবথেকে বড় অর্জন, এটি আমাদের ফাউন্ডেশন (ভিত্তি)। আর ২৪ হলো সেই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের কিছু পিলার।"
‎​
‎তিনি আরও বলেন, এমন এক বাংলাদেশ গঠন করতে হবে যেখানে কোনো শোষণ বা বৈষম্য থাকবে না। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশে আর কোনো খুনি হাসিনার মতো ফ্যাসিবাদের জন্ম হবে না। দেশের মানুষ এখন সচেতন, তারা নিজেদের অধিকার আদায় করতে শিখেছে।"

‎সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ফ্যাসিস্টরা বাদে আমরা দেশের উন্নয়নের জন্য সকল দলের সাথে এক হয়ে কাজ করতে চাই। আমাদের কাছে সবাই সমান। আমরা সবাই মিলে একযোগে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবো।"

‎​পিরোজপুর পৌরসভা জামায়াতের আমীর মো. ইসহাক আলী খানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মোঃআল আমিন শেখ এর সঞ্চালনায়,‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো:আনসারুজ্জামান হালিমসহ স্থানীয় জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎ পিরোজপুর প্রতিনিধি