রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৩ দিনে প্রবাসীরা পাঠাল ২,৫৬৭ মিলিয়ন ডলার

২৩ দিনে প্রবাসীরা পাঠাল ২,৫৬৭ মিলিয়ন ডলার

২৩ দিনে প্রবাসীরা পাঠাল ২,৫৬৭ মিলিয়ন ডলার

চলতি বছরের ১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৭ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ে (১-২৩ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ২,০৭৬ মিলিয়ন ডলার। আর ২৩ ফেব্রুয়ারি একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৯৯৯ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) এর পরিমাণ ছিল ১৮ হাজার ৩৮ মিলিয়ন ডলার।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।