সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড় তেঁতুলিয়া-তে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ প্রার্থীই অনুত্তীর্ণ

পঞ্চগড় তেঁতুলিয়া-তে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ প্রার্থীই অনুত্তীর্ণ

পঞ্চগড় তেঁতুলিয়া-তে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ প্রার্থীই অনুত্তীর্ণ

ঞ্চগড়-এর তেঁতুলিয়া উপজেলায় গ্রামপুলিশ (মহল্লাদার) নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় সবাই অনুত্তীর্ণ হয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে চারটি ইউনিয়নের পাঁচটি শূন্যপদের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের ১৫ মিনিটে জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে কেউই সম্পূর্ণ ও সঠিকভাবে লিখতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু জানান, চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা জরুরি। এ কারণে কাউকে উত্তীর্ণ ঘোষণা করা হয়নি।

প্রার্থীরা ফেল করায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি