রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে তথ্যমন্ত্রী

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে তথ্যমন্ত্রী

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পুরো গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে পরিচালিত হলেও সেই পরিবর্তনের সঙ্গে এখনও পুরোপুরি খাপ খাওয়ানো সম্ভব হয়নি। নতুন ধরনের গণমাধ্যমের প্রসার ঘটলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা ও ব্যবস্থাপনা গড়ে তুলতে সময় লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনগণ সহজে অবাধ তথ্য পেতে পারে এবং গণমাধ্যম আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠতে পারে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।