মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনন্য রেকর্ড গড়লেন সিকান্দার রাজা

অনন্য রেকর্ড গড়লেন সিকান্দার রাজা

অনন্য রেকর্ড গড়লেন সিকান্দার রাজা


আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে বিশ্বের সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে একশো উইকেট ও ৩ হাজার রান করেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে গ্রুপ-১-এ ভারতের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ২১ বলে ৩১ রান করেন রাজা।

বোলার হিসেবে আগেই একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজা। ভারতের বিপক্ষে কাল ব্যাট হাতে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি।


টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিরানদীপ এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ৩ হাজার ১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন। অন্যদিকে ১৩২ ম্যাচ খেলে রাজা ৩ হাজার ১৬ রান করার পাশাপাশি ১০৪টি উইকেট শিকার করেন।