মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালিঙ্গার বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

মালিঙ্গার বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

মালিঙ্গার বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা দেশটির ক্রিকেটপ্রেমীদের ধৈর্য ধারণ করতে এবং জাতীয় দলের প্রতি সমর্থন অব্যাহত রাখতে অনুরোধ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শ্রীলঙ্কা আবারও একটি আইসিসি বিশ্বকাপ জিততে সক্ষম।


একটি আবেগঘন ফেসবুক পোস্টে ১৯৯৬ সালের প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকে শ্রীলঙ্কার দীর্ঘ ক্রিকেটযাত্রা স্মরণ করেছেন মালিঙ্গা। তিনি উল্লেখ করেছেন, কিছু টুর্নামেন্টে হতাশাজনক বিদায় এবং চারটি বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের মধ্যেও প্রকৃত সমর্থকরা কখনো দলকে ছেড়ে যায়নি।

মালিঙ্গার মতে, সেই অটল সমর্থন ও বিশ্বাসই ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে। ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করে যে- ধৈর্য, অধ্যবসায় এবং খেলার প্রতি ভালোবাসা একদিন সফলতা নিয়ে আসে।


তিনি বলেন, ‘হাল ছেড়ে দেওয়াই খেলাধুলার সমাধান নয়, শ্রীলঙ্কা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে।’

মালিঙ্গা আরও যোগ করেন, এখনও অসংখ্য জ্ঞানী ও নিবেদিতপ্রাণ সমর্থক দলের পাশে রয়েছেন এবং পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন অব্যাহত রাখবেন।