ক্ষমতা পালা বদলের পর পরেই কিশোরগঞ্জে চলছে নদী দখলের মহাউৎসব, মেতে উঠেছেন একদল ভূমিধস্যু । তারা একের পর এক নদী দখল করে অবৈধ স্থাপনা তৈরী করছেন। তাদেরকে থামাবার কেউ নেই।
জানা গেছে,কিশোরগঞ্জ মধ্য শহর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী যা এখন পুরোটাই দখলের পথে। গত ৫ আগষ্টের পর পর যারা আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোষরদের সাথে সরাসরি সম্পৃক্ত,তারাই ৫ই আগস্টের পরপর সিন্ডিকেট সৃষ্টি করে ভুমিদস্যুরা নদী দখল শুরু করে দিয়েছে। সম্প্রতি শহরের প্রাণকেন্দ্র পুরানথানাস্হ এলাকায় আল্লামা আতহার আলী (রঃ) টাওয়ার এর সংলগ্ন এমপি গলির ভীতর দিয়ে
সোজা নদীর পাড় থেকে প্রায় সম্পূর্ণ নদী দখল করে নিয়ে ৬তলা ভবন তৈরী করছেন একদল ভুমিদস্যু সিন্ডিকেট। স্হানীয় সাংবাদিকরা ছবি বা ভিডিও করতে গেলেই বাধাঁ আসছে এবং কিছু অসাধু দালাল সাংবাদিকদের আতাত প্রতিনিয়ত রয়েছে এই সকল ভূমিদস্যুদের সাথে। তাদেরকে থামানুর মতো কেউ নেই,এলাকাবাসী সকলেই এই অবৈধ স্হাপনা দখলমুক্ত করার দাবী জানিয়েছে।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
