রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে

আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে

আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে


সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি আমার নাম নিয়ে অন্যায় করে, আমি আপনাদের (আইন প্রয়োগকারী সংস্থা) এই মঞ্চ থেকে অনুমতি দিচ্ছি এবং অনুরোধ করছি, তাকে আমার পাশ থেকে তুলে নিয়ে যাবেন। কারণ, কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আমি অন্যায় সহ্য করব না, সরকারও সহ্য করবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। বেলা ১১টায় জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার এম এ ওয়াহাব তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে সার্কিট হাউস মিলনায়তনে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্যায়কারী শুধু অপরাধী, তার দল বা মতের কোনো গুরুত্ব নেই। আইনের আওতায় আনতেই হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে তিনি বলেন, এটি সর্বজনীন একটি প্রকল্প। সমাজের সব স্তরের বয়স্ক নারীরা পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। এই প্রকল্প পরীক্ষামূলকভাবে ১০ মার্চ শুরু হবে। প্রথমে ১৪টি জেলার ১টি উপজেলার ১টি ইউনিয়নের ১টি ওয়ার্ডের নিম্নবিত্ত পরিবারের নারীদের এ কার্ড দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এ কার্ডের সুবিধা ভোগ করবে। এমনকি আমি ডিসি মহোদয়ও এই কার্ড পাব।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে আরও কিছু সরকারি সুবিধা চালু আছে। ফ্যামিলি কার্ড নিতে হলে অন্য সুবিধাভোগীদের যেকোনো একটি সুবিধা নিতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটি যাচাই-বাছাই করে সুবিধাভোগী নির্বাচন করবে। এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর সুযোগ নেই।