বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা

খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা

খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা

ইরানের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে একদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে দেশটির নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।


শনিবার রাজধানী তেহরানের একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরের উত্তরের শেমিরান এলাকায় প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।


অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

খামেনি কোথায় ?খামেনির বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা জায়, হামলার সময় তিনি তেহরানে ছিলেন না; তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কে এই খামেনি ?
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনির ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি।

খোমেনি নির্বাসন থেকে দেশে ফিরে ১৯৭৯ সালের ইরানে ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে।