মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা, বললেন—‘আমি হতভাগ্য ছেলে’

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা, বললেন—‘আমি হতভাগ্য ছেলে’

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা, বললেন—‘আমি হতভাগ্য ছেলে’

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা, বললেন—‘আমি হতভাগ্য ছেলে’ ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল।ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল।সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে পুনরায় তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।মো. ইয়াসিন শরীফ মজুমদার পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি।

এর আগে রোববার দুপুরে যুবলীগ নেতা ইয়াসিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম (৭৭) বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন। এরপর ইয়াছিন শরীফ মজুমদারকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন করে তার স্ত্রী নাজিয়া সুলতানা। আবেদনের পরিপ্রেক্ষিতে যুবলীগ নেতা ইয়াছিন শরীফকে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশি পাহারায় জেলা কারাগার থেকে পরশুরাম পৌরসভার অনন্তপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় ইয়াছিন শরীফকে। এরপর বেলা ১১টার দিকে বাবার লাশের খাটিয়া কাঁধে বহন করে জানাজাস্থলে নিয়ে যান ইয়াছিন। হাতকড়া পরে পুলিশি পাহারাতেই তিনি বাবার জানাজায় অংশ নেন।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ইয়াছিন শরীফ মজুমদার বলেন, ‘আমি বাবার হতভাগ্য ছেলে। বাবার অসুস্থতায় পাশে থাকতে পারিনি। আমার বাবাকে সবাই ক্ষমা করে দেবেন।’ পরে বাবার জানাজায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে পরশুরাম উপজেলার সলিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সকাল ১১টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ সলিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্যারোলে মুক্তির নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইয়াছিন শরীফ মজুমদারকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।