মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি

পাকিস্তান সিরিজ স্থগিত হওয়া নিয়ে যা বলছে বিসিবি


পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বিসিবি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে। কিন্তু বিসিবি এ বিষয়ে কিছু জানে না।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে, তারা ভ্রমণ করতে পারবে না, তাহলে আমাদের কিছু করার থাকবে না। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আমরা কোনো চিঠি বা বার্তা পাইনি।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলের ৯ মার্চ ঢাকায় আসার কথা। ১১, ১৩ ও ১৫ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। ২০২৭ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজ দুদলের কাছেই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিরিজের সময়ে পরিবর্তন আসতে পারে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এ বিষয়ে কিছু জানায়নি পিসিবি।