জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে ফিফা, আয়োজক দেশগুলো এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো। নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে কি না ইরান, তা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। তবে নতুন করে শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যৌথ হামলার পর আবারও আলোচনায় ইরানের বিশ্বকাপ খেলার ইস্যু।এশিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই গ্রুপ 'এ' থেকে বিশ্বকাপ খেলার টিকিটি অর্জন করছিল ইরান। সবশেষ কাতার বিশ্বকাপও খেলেছিল দেশটি। তবে চলামন যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে চায় না ফিফা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায় বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। ইরানের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে শনিবার ফিফার বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির মহাসচিব ম্যাচিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, 'আমি আজ সকালে ইরান সম্পর্কে খবরটি আপনার মতোই পড়েছি। আজ আমাদের একটি সভা হয়েছে এবং বিস্তারিত মন্তব্য করার সময় নয় এটি। তবে আমরা বিশ্ব জুড়ে সমস্ত বিষয়ের পর্যবেক্ষণ করব।'
এছাড়াও যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, 'আমাদের ওয়াশিংটনে ফাইনাল ড্র হয়েছিল যেখানে সমস্ত দল অংশগ্রহণ করেছিল, এবং আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ বিশ্বকাপ নিশ্চিত করা। যেখানে সব দলগুলো অংশগ্রহণ করবে। আমরা সর্বদা আয়োজক তিন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব। যেমনটি আমরা সর্বদা করি। আশা করি, সবাই নিরাপদ থাকবে।'
