রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি ছাড়েননি রোনালদো, দেখা গেল আল-নাসরের অনুশীলনে

সৌদি ছাড়েননি রোনালদো, দেখা গেল আল-নাসরের অনুশীলনে

সৌদি ছাড়েননি রোনালদো, দেখা গেল আল-নাসরের অনুশীলনে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রেমিকা ও ছেলেমেয়েদের নিয়ে সৌদি আরব ছেড়ে নিরাপদে চলে গেছেন—মঙ্গলবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দেখা গেছে। তবে সৌদি ক্লাব আল-নাসরের অধিনায়ক রোনালদোকে মঙ্গলবার ক্লাবের অনুশীলন মাঠে দেখা গেছে।বিভিন্ন গণমাধ্যম ও ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকার সূত্রে দাবি করা হয়েছিল, রোনালদোর ব্যক্তিগত বিমান সৌদি আরব থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছে। তবে বিষয়টি সঠিক নয় বলে এখন প্রকাশিত হচ্ছে।

মঙ্গলবার তাকে অনুশীলনে দেখা যায়। একই সঙ্গে আল-নাসর একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করে জানায়, শেষ ম্যাচে তিনি পেশিতে চোট পেয়েছেন এবং পুনরায় দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকবেন।বিশ্বখ্যাত এবং বিশ্বাসযোগ্য ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ক্রিশ্চিয়ানো সৌদি আরব ছেড়ে মাদ্রিদে ফেরেননি।’