রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার (৪ মার্চ) থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর–আগরতলা স্থলবন্দর রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

তবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর, কাস্টমস হাউজ ও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে দোল পূর্ণিমা (হোলি) উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

এ কারণে সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় চলে গেছেন।
আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’-এর নেতারা জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।