শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

'বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি' এই স্লোগানে সন্ত্রাস,নারী নির্যাতন,মাদক, জুয়া, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং-সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমলসার ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া। 

সভার শুরুতে থানা অফিসার ইনচার্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও থানা এলাকার  বিভিন্ন সামাজিক সমস্যা  নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন পেশার মানুষের নিকট হতে উন্মুক্ত আলোচনা শোনেন। পরে তার বক্তব্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক,জুয়া,চুরি,ডাকাতি,সন্ত্রাস,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা

 সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম স্ব স্ব অবস্থান থেকে সকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশ হিসেবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সভা বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও যে কোন অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি(তদন্ত) আতাউর রহমান, বিট অফিসার মোঃ কামরুজ্জামান,ইউপি সদস্য মোঃ মোন্তাজ শেখ, ইদ্রিস শেখ,হাসি বেগম,শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রমুখ।

 

সোহেল রানা 
শ্রীপুর মাগুরা প্রতিনিধিঃ