বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট’স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে।

তিনি বিশেষ করে ইসরাইলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে।

সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার

বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।

কর্মকর্তারা বলেন, এমন প্রতিক্রিয়ার উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা।ওই কর্মকর্তা বলেন, ‘এটি স্পষ্ট সতর্কবার্তা— সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে।’

ইরানে হামলা জোরদার

এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আরও জোরদার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে সামরিক অবকাঠামো ও নিরাপত্তা কমান্ড সেন্টারসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ ছাড়া কেরামানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ ও ইয়াজদ শহরের আবাসিক এলাকায় বোমা পড়েছে। 

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই হামলায় নিহত ও আহতের সংখ্যা ১,০৪৫ জন ছাড়িয়েছে।