সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জরিমানা গুনলেন ধোনি

জরিমানা গুনলেন ধোনি

জরিমানা গুনলেন ধোনি

মহেন্দ্র সিংহ ধোনির মোটর সাইকেল চালানোর নেশার কথা কার না জানা। এবার সেই মোটরবাইকে চালাতে গিয়েই জরিমানার মুখে তিনি। রাঁচীতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়ে জরিমানা গুনেছেন ধোনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজ শহর রাঁচিতে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি দ্রুত গাড়ি চালানোর অপরাধে তাকে ১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লে মোটর যান আইনের ১৮৩ ধারায় তার নামে এই ই-চালান ইস্যু করা হয়।

মাঠের বাইরে জরিমানার মুখে পড়লেও মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ৪৪ বছর বয়সী এই মহাতারকা।

আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-এ আবারও তাকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে দেখা যাবে।