রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রিসে মারধর-ঘুষের মামলায় ম্যাগুয়ারের ১৫ মাসের স্থগিত কারাদণ্ড

গ্রিসে মারধর-ঘুষের মামলায় ম্যাগুয়ারের ১৫ মাসের স্থগিত কারাদণ্ড

গ্রিসে মারধর-ঘুষের মামলায় ম্যাগুয়ারের ১৫ মাসের স্থগিত কারাদণ্ড

ইংল্যান্ডের ফুটবলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে গ্রিসের একটি আদালত ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছেন। ২০২০ সালে গ্রিসের পর্যটন দ্বীপ মাইকোনোস দ্বীপে ঘটে যাওয়া এক ঘটনার জেরে এ রায় দেওয়া হয়।এর আগে ২০২০ সালে ম্যাগুয়ারকে মারধর, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মচারীর ওপর হামলা ও অবমাননার অভিযোগে ২১ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ওই রায়ের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করলে গ্রিক আইনে সেই দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলার পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়।

 

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার পুনর্বিচার পিছিয়ে যাওয়ার পর গতকাল বুধবার গ্রিসের সিরোজ দ্বীপে আবার শুনানি শুরু হয়। পুনর্বিচারে ম্যাগুয়ারকে গুরুতর নয় এমন হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে অভিযোগের মাত্রা কম বিবেচনায় তার সাজা কমিয়ে ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি স্পোর্টের সূত্র জানিয়েছে, ম্যাগুয়ার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন।এদিকে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার অসুস্থতার কারণে গত রোববার ক্রিস্টাল প্লেসের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও বুধবারের প্রিমিয়ার লিগ ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে রয়েছেন।