বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের দেশ লক্ষ্য করে আসা অনেকগুলো মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে।
বাহরাইন ডিফেন্স ফোর্স বৃহস্পতিবার বলেছে যে, তাদের বাহিনী কমপক্ষে ৭৫টি মিসাইল এবং ১২৩টি ড্রোন ধ্বংস করেছে যা তাদের দেশকে লক্ষ্য করে নিক্ষেপণ করা হয়েছিল।
সেনা কমান্ডাররা নাগরিকদের সতর্ক করেছেন এবং বলেছেন, বাড়ির বাইরে যাওয়া শুধুমাত্র অত্যাবশ্যক হলে যাবেন এবং সম্ভব হলে ঘরেই থাকুন। কারণ পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।
