রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি


যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আমন্ত্রণ জানান। মেজর লিগ সকারের শিরোপা জয়ের সাফল্য উদযাপন করতেই এই আয়োজন করা হয়।

গত ডিসেম্বর প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জেতে ইন্টার মিয়ামি। শনিবার ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যায় ইন্টার মিয়ামি। এর আগে পুরো দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। সেখানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রাম্প সাংবাদিকদের সামনে দলের সাফল্যের কথা বলেন।

ইন্টার মিয়ামি ক্লাবের সহ-মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তার ক্লাবের এই সাফল্য নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প নিজের ছেলের কথাও বলেন। তিনি বলেন, ‘আমার ছেলে ব্যারন বলল, “বাবা, আজ এখানে কে থাকবে তুমি জানো?” আমি বললাম, “না, আমার অনেক কাজ চলছে।”’

তিনি আরও বলেন, ‘সে বলল, “মেসি!” সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। আর আমার মনে হয় তোমাদের একটু আগেই দেখা হয়েছে।’

৩৮ বছর বয়সী মেসি গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

ক্যারিয়ারে অসাধারণ সাফল্য আছে এই আর্জেন্টাইন তারকার। তিনি টানা দুই মৌসুমে এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা প্রথম ফুটবলার।

মেসিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে। কিন্তু তুমি মিয়ামিকে বেছে নিয়েছ। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই।’

পেলে প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি হয়তো এটা বলা উচিত না, কারণ আমি বয়স্ক, কিন্তু আমি পেলের খেলা দেখেছি। আমি জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। পেলে অবশ্যই অসাধারণ ছিল।’