মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভ্যান্টর এবং প্ল্যানেট ল্যাবস থেকে প্রকাশিত সর্বশেষ স্যাটেলাইট চিত্রগুলোতে এই ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) ধারণ করা এসব ছবিতে উত্তর ইরানের গারমদারেহ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নিখুঁত হামলার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে।
একইভাবে রোববার (১ মার্চ) ধারণ করা ছবিতে ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের বেশ কিছু ভবন ধ্বংস হওয়ার চিত্র ফুটে উঠেছে। এছাড়া তেহরানে অবস্থিত ইরানের বিমান বাহিনীর সদর দপ্তর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বন্দর আব্বাসে অবস্থিত সামরিক হারবার বা পোতাশ্রয়ও এই হামলার হাত থেকে রক্ষা পায়নি। ৪ মার্চের স্যাটেলাইট চিত্রে এই স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য পরিলক্ষিত হয়েছে।
-1772791464.jpg)