শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা

আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা

আমিরাত ও কুয়েতে ইরানের ব্যাপক হামলা


যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৭ মার্চ) ইরানের বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এই হামলায় একটি উন্নত ‘আর্লি-ওয়ার্নিং রাডার সিস্টেম’, এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গার এবং ইউ-২ সহ মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।

এছাড়াও, আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং মার্কিন বিমান চলাচলের জন্য ব্যবহৃত দুটি রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।