রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

ক্রিকেটে হ্যাটট্রিক নতুন কিছু নয়, চার বলে চার উইকেটও মাঝে মাঝে দেখা যায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট— এমন ঘটনা আগে কখনও ঘটেনি। সেই অসম্ভবকেই সম্ভব করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল।নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে র‌্যান্ডেল গুঁড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। দুই ওভারের ব্যবধানে টানা পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েন অনন্য এক রেকর্ড।৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলেন ২০১৭ সালে। মজার বিষয় হলো, তখন তিনি খেলেছিলেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়েই। কয়েক বছর পর সেই দলকেই বিধ্বস্ত করে গড়লেন বিরল কীর্তি।

ম্যাচটিতে শুধু পাঁচ বলে পাঁচ উইকেটই নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা সাতটি উইকেটও তুলে নেন র‌্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই সাত উইকেটের দাপুটে স্পেল প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। ৩৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে।র‌্যান্ডেলের এই বিধ্বংসী বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার দাপুটে পারফরম্যান্সে চলতি মৌসুমে তৃতীয় জয় পায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এর আগে দলটি টানা দুই ম্যাচ ড্র করেছিল। অন্যদিকে নর্দার্ন ডিস্ট্রিক্টস এই ম্যাচে নামার আগে টানা তিনটি জয়ের ধারায় ছিল।

নিজের অবিশ্বাস্য কীর্তি নিয়ে ম্যাচ শেষে বিস্ময় লুকাননি র‌্যান্ডেল। তিনি বলেন, ‘ঘটনাটা এখনও বিশ্বাস করতে পারছি না। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য— একেবারে যেন স্বপ্নের মতো।

র‌্যান্ডেল আর জানান, ঐতিহাসিক মাইলফলকের কাছাকাছি পৌঁছেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন। আমি শুধু একই জায়গায় বল ফেলতে চেয়েছি। হ্যাটট্রিকের পরও একই পরিকল্পনা ধরে রেখেছিলাম। আমরা সবসময় শিখি উইকেট খুঁজতে গিয়ে পরিকল্পনা বদলানো যাবে না, তাই সেটাই অনুসরণ করেছি।

পাঁচ বলে পাঁচ উইকেট যে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ঘটনা— সেটিও ম্যাচ চলাকালে জানতেন না এই পেসার। পরে জানতে পেরে বিস্মিত হয়ে বলেন, ‘বিশ্বে প্রথমবার এমন কিছু হয়েছে— এটা জানার পর সত্যিই দারুণ লাগছে। এই মুহূর্তে ঠিক কী বলব, সেটাও বুঝতে পারছি না।