বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)। সংস্থাটির উদ্যোগে সোমবার (৯ মার্চ) সকালে সামস্-এর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ৭ম বার্ষিক সাধারণ সভা–২০২৬।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি সুরঞ্জন শেখর মন্ডল।


সভায় সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ মুন্ডা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে উপকূলীয় অঞ্চলের মুন্ডা সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মুন্ডা।
সভা শেষে উপস্থিত সদস্যরা মুন্ডা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন