রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ বড় সুযোগ বলছেন মিরাজ

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ বড় সুযোগ বলছেন মিরাজ

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ বড় সুযোগ বলছেন মিরাজ

পাকিস্তান সিরিজ দিয়ে তিন মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এমনকি চলতি বছরে মোট ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। যা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


বুধবার (১১ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এ বছর ২২টা ওয়ানডে আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে একটানা ওয়ানডে খেলবে। ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা সেরা কম্বিনেশন হয়, সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করবো। কারণ দিনশেষে আমাদের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।’


তিনি আরও বলেন, ‘পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং পারফর্ম যারা করছে, তারা যদি সব সময় টিমে খেলে এবং তারা যদি সব সময় অবদান রাখার চেষ্টা করে, তাহলে এটা দলের জন্য অনেক ভালো হবে।’


অতীতে ওয়ানডের সুখস্মৃতি নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে। যেহেতু সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং এটা শুরু করতে হবে আমাদের। আমরা বলেছি যে, আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করছি। যেহেতু এর আগে ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক ফলাফলও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডে ফরম্যাটে।’