নরসিংদীর বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ৭০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১ টায় বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মা মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এ অপরাধে দোকানটির মালিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এ অপরাধে ২০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রেজাউল আলম বিপ্লব
বেলাবো(নরসিংদী) প্রতিনিধি
