বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের ঘটনায়

মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের ঘটনায়

মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের ঘটনায়

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের অভিযোগে রাসেল সরদার (২৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। এ সময় মাদকাসক্ত রাসেল সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মাসুম সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মাদকের টাকার জন্য ধারালো দা দিয়ে নিজের বাবা–মাকে আঘাত করেন রাসেল। পরে আহত বাবা–মা শ্রীপুর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।


স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, মাদকের টাকার জন্য বাবা–মাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।